আন্তর্জাতিক

মার্কিন বাহিনী ‘ইরানের ধারণার চেয়েও দুর্বল’: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে মন্তব্য করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি। তার দাবি, মার্কিন বাহিনী সম্পর্কে ইরানের আগে যে ধারণা ছিল, বাস্তবে তাদের সামরিক সক্ষমতা তার চেয়েও দুর্বল।

বুধবার (১২ আগস্ট) সংবাদমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নকদি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন পর্যন্ত সংঘাতে ইরান নিজেদের বিজয়ী মনে করছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশা করছে।

নকদি আরও বলেন, সংঘাত যত দীর্ঘ হচ্ছে, মার্কিন বাহিনী সম্পর্কে তাদের অভিজ্ঞতাও তত বাড়ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার বাস্তব কৌশল সম্পর্কে আগে তাদের সরাসরি অভিজ্ঞতা ছিল না। তবে গত পাঁচ মাসের চলমান পরিস্থিতিতে সেই অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন দুর্বলতাও পর্যবেক্ষণ করেছে ইরান।

 

আইআরজিসির এই উপদেষ্টার মতে, চলমান সংঘাত ইরানকে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও যুদ্ধ পরিচালনার কৌশল আরও কাছ থেকে বোঝার সুযোগ দিয়েছে।

সূত্র: দ্য ডন

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস #উপদেষ্টা মোহাম্মদ রেজা নকদি #যুক্তরাষ্ট্র #ইরান