দেশজুড়ে

শ্বশুরবাড়ির পুকুর থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্ত্রী-শ্বশুর আটক

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে শ্বশুরবাড়ির পুকুর থেকে বিএম মাহমুদুল ইসলাম নোবেল  (৩৮) নামে পুলিশের এক এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও শ্বশুরকে আটক করা হয়েছে।   

সোমবার (২৭ জুলাই) সকালে সদর উপজেলার পাইকান্দি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মাহমুদুল ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা গ্রামের বাসিন্দা এবং হায়দার আলী ভূঁইয়ার ছেলে। তিনি খাগড়াছড়িতে ৬ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন)-এ এএসআই (সশস্ত্র) পদে কর্মরত ছিলেন।   

পুলিশ জনায়, সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ