দেশজুড়ে

মাছবাহী পিকআপ-অটোভ্যানের সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।  

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার ৬ বছর বয়সী মেয়ে সামিরা আক্তার।

ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রী বাবা ও মেয়ে গুরুতর আহত হন। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #গোপালগঞ্জ #সড়ক দুর্ঘটনা #বাবা-মেয়ের মৃত্যু