দেশজুড়ে

কক্সবাজারে ট্রলারডুবিতে ৫ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রলারটিতে থাকা আরও সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), আবুল কাশেমের ছেলে মোহাম্মদ করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়ার আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮)।

ওসি (তদন্ত) ফারুক আহমেদ জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। আজ ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

সময় সাত জেলে জীবিত উদ্ধার হলেও পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। পরে সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ট্রলার ডুবি #কক্সবাজার