স্বাস্থ্য

বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সগৃহীত

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম সম্পর্কে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। এখন পর্যন্ত সাপের কামড়ে আক্রান্ত ৯৫ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং দুর্গত এলাকাগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ করা হচ্ছে। তবে এখনো বন্যাকবলিত কোনো এলাকায় কলেরা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলেও জানান তিনি।

এদিকে আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্কারমূলক কাজ করছে। এসব কার্যক্রম শেষ হলে হাসপাতালটি পুনরায় পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

     

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন #১১ জেলায় #স্বাস্থ্য কর্মী #স্বাস্থ্যমন্ত্রী