রাজধানী

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অভিভাবকদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে "Managing Thoughts, Feelings & Behavior: A Counseling Session for Parents of Persons with Special Needs"  শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বেঙ্গল স্কয়ারের নিজস্ব কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি ও আরটিভির বার্তা প্রধান জনাব মো. ইলিয়াস হোসেন। রিসোর্স পারসন হিসেবে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজেকা ফেরদৌস তানি।

কর্মশালায় মানুষের বিভিন্ন ধরণের আচরণ নিয়ে আলোচনা হয়। যার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের অভিভাবকরা তাদের সন্তানদের চিন্তা, অনুভূতি, আচরণ আরও কার্যকরভাবে বুঝতে ও পরিচালন করতে সক্ষম হবেন।

বক্তারা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির সার্বিক বিকাশ ও  কল্যাণ নিশ্চিত করতে তাদের অভিভাবকদের মানসিক সুস্থতা ও সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ন। এ ধরণের কাউন্সিলিং ও সহায়তামূলক কার্যক্রম অভিভাভবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও এবং পারিবারিক পরিবেশকে আরও ইতিবাচক ও সহায়ক করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

অংশগ্রহণকারী অভিভাবকরা সন্তান লালন পালনের ক্ষেত্রে তাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং বিশেষজ্ঞের কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণ করেন।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার আরটিভি এবং স্পন্সর হিসেবে ছিল বেণীবুনন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি