ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল ধীরাজ শেঠ।
মঙ্গলবার (৩০ জুন) দেশটির ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। এদিন ভারতের বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হন ধীরাজ।
প্রায় ৪০ বছরের সামরিক জীবনে তিনি একজন ‘স্পষ্টভাষী ট্যাংকম্যান’ হিসেবে সুপরিচিত ধিরাজ। বিদায়ী সেনাপ্রধানের সময়ে তিনি প্রধান স্ট্রাইক কমান্ড সুদর্শন চক্র কোরের উপ-সেনাপ্রধান ছিলেন।
সেনাপ্রধানের পাশাপাশি ভারতের সামরিক বাহিনীর শীর্ষ ও কমান্ড স্তরেও কিছু রদবদল হয়েছে। নতুন সহ-সেনাপ্রধানের দায়িত্ব দেয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল সন্দীপ জৈনকে।
এছাড়াও ভারতীয় সহ-বিমানবাহিনী প্রধান করা হয়েছে এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতকে।
পি/ডি