রাজনীতি

তিন মাসেই সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে : গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গত তিন মাসেই সরকার যে গণবিরোধী অবস্থান নিয়েছে, তাতে আগামী দিনে তাদের পতিত ফ্যাসিস্টদের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বিদ্যুৎ ও জ্বালানি তেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। মিছিলটি পল্টন মোড় ও কাকরাইল হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।

পরওয়ার বলেন, বর্তমান সরকার বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে নতিস্বীকার করে জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছেগণশুনানিতে অংশীজনেরা বিদ্যুতের দাম বৃদ্ধি না করার সুপারিশ করেছেন। কিন্তু সরকার তা মানেনি। যেমন এই সরকারের শুরুই হয়েছে গণরায় উপেক্ষার মাধ্যমে। এই জন্য জনগণ মনে করে এই সরকার গণবিরোধী সরকার।

তিনি বলেন, ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎমন্ত্রী এবং প্রতিমন্ত্রী জানিয়েছিলেন দুই বছরের মধ্যে দাম বৃদ্ধি করা হবে না। কিন্তু তিন মাসের মধ্যে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার। নির্বাচনী বৈতরণী পার হতে জনগণকে এসব চমকপ্রদ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, বিএনপি নিজের ৩১ দফায় সংবিধান সংস্কারের ওয়াদা দিলেও তা পূরণ করছে না। বরং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন, তাঁরা কেবলমাত্র নির্বাচনের জন্যেই সংস্কারের পক্ষে কথা বলেছেন। তার মানে তাঁরা সংস্কার চান না বলেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করছেন না।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গোলাম পরওয়ার