রাজনীতি

জামায়াত ও আওয়ামী লীগের ‘পুরাতন প্রেম’ জাগ্রত হয়েছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত ও আওয়ামী লীগের পুরাতন প্রেম রয়েছে এবং সেই পুরাতন প্রেম এখন আবারও জাগ্রত হয়েছে বলে মানুষ মনে করছে। আওয়ামী লীগের ব্যাপারে তাদের কোন বক্তব্য নাই। আওয়ামী লীগের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার সাহেব চুপ থাকেন।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহের নতুন হাটখোলা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে তিনি এসব কথা বলেন।

সকালে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ঝিনাইদহ সফরকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খাঁন বলেন, গোলাম পরোওয়ার বলেছেন এক ফ্যাসিবাদ তাড়িয়েছি আর এক ফ্যাসিবাদ কায়েম হচ্ছে। অথচ জামায়াত বর্তমানে যে অযৌক্তিক লংমার্চ কর্মসূচি পালন করছে, সরকার তাতে কোনো ধরনের বাধা সৃষ্টি করছে না। এটিই সরকারের গণতান্ত্রিক সহনশীলতার প্রমাণ।

নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,  নির্বাচনে যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তবে তা জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষেই হয়েছে। সচেতন জনগণ বিশ্বাস করে না যে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাধারণ মানুষের প্রকৃত জনমতে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গেছেন।

তিনি আরও বলেন,  “দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দিল্লি থেকে শেখ হাসিনা যেভাবে বক্তব্য দিচ্ছেন, জামায়াত আমীরের মুখেও একই সুর শোনা যাচ্ছে। এমনকি ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের সাম্প্রতিক বক্তব্য ও রাজনৈতিক ভাষার মধ্যে আর কোনো তফাত খুঁজে পাওয়া যাচ্ছে না।”

এ সময়  জেলা বিএনপি সভাপতি জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ জেলা বিএনপি' সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বিএনপি নেতা রন ছাত্রদল যুবদল নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশেদ খাঁন