রাজধানী

ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের যাত্রা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ঈদের ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার (২৯ মে) সকাল থেকে শহরের বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার ও গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে ঘরমুখো মানুষের উপস্থিতি দেখা গেছে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় কোথাও বাড়তি চাপ কিংবা বিশৃঙ্খলার চিত্র দেখা যায়নি।

যারা কাজের ব্যস্ততা বা ছুটি না পাওয়ার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা ঈদের আনন্দ পরিবার ও স্বজনদের সঙ্গে ভাগাভাগি করতে এখন বাড়ির পথে রওনা হয়েছেন।

রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও টার্মিনালে অপেক্ষমাণ যাত্রীরা জানান, সড়কে যানবাহনের চাপ কম থাকায় এবার যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হচ্ছে। অনেকে আবার ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়িতে যাচ্ছেন।

যাত্রীদের ভাষ্য, ফাঁকা রাস্তা ও কম যানজটের কারণে দীর্ঘ ভোগান্তি ছাড়াই দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে।

এদিকে নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকে যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদের ছুটি #রাজধানী