রাজধানীতে বাস দুর্ঘটনায় নিহত ৪ আহত ১০

বায়ান্ন প্রতিবেদন

বুধবার (২৭ মে) সকাল ৬ টায় রাজধানীর নতুন বাজার নর্দ্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন ।     

নিহতরা হলেন, লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও মো. রবিউল (২২)।  নিহতদের মধ্যে তিনজনের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলায়। অন্য একজনের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।   

পুলিশ জানিয়েছে, ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে মালিবাগের দিক থেকে গিয়ে নতুন বাজার এলাকা অতিক্রম করছিলো। এক পর্যায়ে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি রোড ডিভাইডারের ওপর উঠে যায়। তখন বিপরীত লেনের উত্তরা থেকে আসা গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসে সংঘর্ষ হয়।

ফলে আকাশ পরিবহনের একজন যাত্রীরা আহত হত। ঘটনাস্থলেই মারা যান একজন। হাসপাতালে নেয়ার পর মারা যান তিনজন। অন্যান্য আহতদের কূর্মিটোলা এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।  পুলিশ জানিয়েছে, দূর্ঘটনার পরপরই চালক এবং হেল্পার পালিয়ে যায়।       

 

পিডি 

এ সম্পর্কিত আরও পড়ুন #সড়ক দুর্ঘটনায় #নর্দ্দা এলাকায়