কমলাপুর রেলস্টেশনে বুধবার (২৭ মে) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের ভিড়। বৈরী আবহাওয়ার মধ্যেও ঈদে প্রিয়জনদের সাথে সময় কাটাতে রাজধানী ছাড়ছেন গ্রামমুখী মানুষ। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল বাড়তি চাপ।
তবে অনেক যাত্রী বলেন, টিকিট কেটেও তারা নিজের আসনে বসতে পারেননি। আবার অনেকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাতায়াত করছেন। রেলওয়ে সূত্র জানায়, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়েছে । এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করে।
রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানান, খারাপ আবহাওয়ার কারণে ট্রেনটি ধীরে চলেছে। এছাড়া নিরাপদভাবে যাত্রী ওঠানামা করাতেও বেশি সময় লেগেছে।
তিনি বলেন, ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণ ঠেকাতে চেষ্টা চলছে। তবে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে অনেক সময় ছাদ থেকে যাত্রী নামানো কঠিন হয়ে পরে।
তিনি আরও জানান, দুপুরের পর যাত্রীদের চাপ কিছুটা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
পি ডি