দেশজুড়ে

টাকা নেওয়াই শুধু দুর্নীতি নয়, দায়িত্ব অবহেলাও দুর্নীতি : ডেপুটি স্পিকার

নেত্রকোনা প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সরকারি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা বা গাফিলতিও দুর্নীতিরই অংশ হিসেবে গণ্য হয়। টাকা নেওয়াই শুধু দুর্নীতি নয়, দায়িত্ব অবহেলাও এক ধরনের দুর্নীতি।

শনিবার (১৬ মে) বিকেলে জেলার কলমাকান্দার অডিটরিয়ামে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলো যথাযথভাবে চিহ্নিত হয়নি। দেখা যায় যে বাড়িতে তুলনামূলকভাবে ভালো অবস্থা, সেখানে সহজেই যাওয়া হচ্ছে। কিন্তু যেখানে সত্যিকারের দরিদ্রতা রয়েছেখড়ের ঘর বা অতি জরাজীর্ণ ঘরসেসব পরিবার অনেক সময় উপেক্ষিত থাকছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে রাষ্ট্রীয় সহায়তা পৌঁছে দেওয়া। তাই তথ্য সংগ্রহের কাজে সর্বোচ্চ সতর্কতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, এখন থেকে আর শুধু অনুরোধ নয়। কোথাও অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ফ্যামিলি কার্ডপ্রাপ্তদের উদ্দেশে ব্যারিস্টার কায়সার কামাল  বলেন, আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের এই দুই হাজার পাঁচশ টাকা সহায়তা প্রয়োজন নেই। আমি অনুরোধ করবো, তারা নিজেদের আশপাশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ান এবং এই সহায়তা কাজে লাগাতে তাদের সহযোগিতা করুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেননেত্রকোনা-২ (সদর ও বারহাট্রা) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারুল হক, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ডেপুটি স্পিকার