দেশজুড়ে

দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় দুই পক্ষের সংঘর্ষে আব্দুর রহীম (৫৫) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহীম উপজেলার বলাইশিমুল গ্রামের মৃত আব্দুল বেপারির ছেলে ও ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

 শুক্রবার (১৬ মে)  রাতে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার বাড়ীর সামনের সড়কে ধান শুকানো নিয়ে প্রতিপক্ষের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আজ (১৬ মে) বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত বৃহস্পতিবার  বাড়ীর সামনের সড়কে ধান শুকানো কে কেন্দ্র করে প্রতিবেশীর শহীদুল্লাহর সাথে বাগ বিতন্ডা হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুর রহীম গুরুতর আহত হয়। এছাড়াও উভয়পক্ষের ১০-১২জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। তবে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা