দেশজুড়ে

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের নিহত হয়েছেন। এতে নিহতের স্ত্রী তুহিন আকতার ও ৮ বছরের কন্যাও গুরুতর আহত হয়। নিহত মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৫) উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামের বাসিন্দা। তিনি কেন্দুয়া সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নেত্রকোনা যাওয়ার পথে কেন্দুয়া-নেত্রকোনা আঞ্চলিক মহা সড়কের দুর্গাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে শাহীন কেন্দুয়া থেকে স্ত্রী সন্তান নিয়ে জেলা শহরে যাচ্ছিলেন। উপজেলার দুর্গাপুর মোড় এলাকায় আসার পর অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের আরোহীরা আহত অবস্থায় সড়কে পড়ে থাকেন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহিন মিয়া ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। নিহতর স্ত্রী ও কন্যা কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আহত অপর মোটরসাইকেল চালক নান্দাইলের অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক (৩৫) ও আরেক আরোহী কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #মোটরসাইকেল #নেত্রকোনা