দেশজুড়ে

গাজীপুরে ৫ কোটি টাকার সড়ক নির্মানের এক মাসেই ধস

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় ৫ কোটি ১৪ লাখ টাকার ব্যয়ে নির্মিত একটি ব্রিজের সংযোগ সড়ক উদ্বোধনের মাত্র এক মাসের মাথায় ধসে পড়েছে।এতে নির্মাণকাজের মান নিয়ে  প্রশ্ন তুলেছেন স্থানীয়রা

উপজেলার সফিপুরবড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় নির্মিত ব্রিজটির এক পাশের সংযোগ সড়ক হঠাৎ ধসে পড়ার ঘটনায় স্থানীয়দের অভিযোগএটি কোনো প্রাকৃতিক কারণে নয়, বরং নিম্নমানের নির্মাণসামগ্রী ও তড়িঘড়ি কাজের ফল।

স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান বলেন, “এত বড় বাজেটের কাজ এক মাসেই ধসে পড়েএটা কোনোভাবেই স্বাভাবিক নয়। শুরু থেকেই কাজের মান নিয়ে সন্দেহ ছিল।

আরেক বাসিন্দা মো. হযরত আলী অভিযোগ করেন, “দ্রুত কাজ শেষ দেখানোর জন্য দায়সারা কাজ করা হয়েছে। ভালো মানের সামগ্রী ব্যবহার করলে এমনটা হওয়ার প্রশ্নই ওঠে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির নির্মাণকাজ পুরোপুরি শেষ না করেই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে করে প্রকল্পের গুণগত মান যাচাইয়ের আগেই কাজটি জনসাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়যা প্রকৌশল নীতিমালার চরম অবহেলার শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, “অতিবৃষ্টির কারণে সড়কের অংশ ধসে পড়েছে।

এ ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, এ ধরনের ঘটনার পেছনে দায়ীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে জড়িত ঠিকাদার ও প্রকৌশলীদের জবাবদিহির আওতায় এনে তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর