স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বর্তমান মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবির নতুন মহাপরিচালক করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।
এতে বলা হয়, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে।
এছাড়া শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি দিয়ে শিল্প পুলিশের প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
আই/এ