দেশজুড়ে

জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করা হয়েছে।

বুধবার (০৪ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটায় ন্যাশনাল ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আহত শাহরিয়ার জামান রানার বয়স ৫০ বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বধুলদিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৫) তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার আগে গচিহাটা কলেজের ভেতরে কয়েকজন মাদকসেবীর সঙ্গে শাহরিয়ার জামান রানার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি তাদের একজনকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনার জের ধরেই তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কিশোরগঞ্জ #আখতারুজ্জামান #জামায়াত নেতা