দেশজুড়ে

টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, বাড়ির ছাদে লুকিয়েও রক্ষা পায়নি অভিযুক্ত

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

৫০০ টাকার লোভ দেখিয়ে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ছাত্তার পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামে।  

সোমবার (০৬ এপ্রিল) বিকেলে পুলিশি অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ছাত্তার পাটোয়ারী দ্রুত তার ভাই বক্কর পাটোয়ারীর বাড়ির একটি ঘরের ছাদে আত্মগোপন করেন। পরে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ তাকে সেখান থেকে নামিয়ে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বাড়ির পাশে তিন-চারজন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছর বয়সী এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীকে থানায় নিয়ে আসা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটিকে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শিশু #ধর্ষণ #আটক #বাড়ির ছাদ