আইন-বিচার

ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা পরিষদ এবং প্রেস সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত  দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আবেদন জানানো হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) নোটিশদাতা আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নোটিশে বলা হয়েছে, হামের মতো গুরুত্বপূর্ণ টিকাদান কর্মসূচি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে সরিয়ে নেওয়ার মাধ্যমে এক ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডসংঘটিত হয়েছে। নোটিশদাতার মতে, বর্তমানে দেশে হামের যে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যুসহ অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে, তার পেছনে এই অশুভ সিদ্ধান্ত দায়ী।

ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন,  মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের ঠিকানায় পাঠানো এই নোটিশে আগামী ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিটসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে

এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ড. ইউনূস #নোটিশ