দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এ রোগের লক্ষণ নিয়ে ১২ জন শিশু মারা গেছে। এর মধ্যে দু’জন হাম আক্রান্ত ছিলেন এবং ১০ জন মারা গেছেন উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
রোববার (৫ এপ্রিল) নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯৮৪ জন লক্ষণ নিয়ে হাসপাতালে আসেন, যাদের মধ্যে ৬৫৪ জনকে ভর্তি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ২৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, রংপুরে ভর্তি হয়েছেন ১১ জন। এছাড়া ঢাকায় একজন এবং জেলাগুলোর মধ্যে খুলনায় সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ১১৩ শিশু। বিভাগভিত্তিক হিসেবে হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে। তালিকায় এরপরেই রয়েছে ঢাকা বিভাগ, যেখানে মারা গেছে ৪৫ জন।
আই/এ