জাতীয়

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ এবং সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদে এসংক্রান্ত দুটি আলাদা বিল পাস হয়েছে। এতে ওই অধ্যাদেশ দুটি আইনে রূপ পাচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী আলাদাভাবে বিল দুটি পাসের জন্য সংসদে তোলেন।

বিলটিতে কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। ফলে এটি নিয়ে কোনো আলোচনাও হয়নি।

সরকারি চাকরি (সংশোধন) বিলএবং সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশন স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিলসরাসরি কণ্ঠভোটে পাস হয়। বিল দুটি পাস হতে আট মিনিটের মতো সময় লাগে। কণ্ঠভোটে বিরোধী দলের সদস্যদের হ্যাঁ’, ‘নাকোনোটাই বলতে দেখা যায়নি।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বয়সসীমা