ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, ইরান ও তার মিত্র ‘প্রতিরোধ ফ্রন্ট’ সবশেষ হামলায় ১০০টিরও বেশি ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। একই সঙ্গে ২০০টি রকেট ছুড়েছে।
আইআরজিসির বলেছে, এসব হামলায় ইসরাইলের বিভিন্ন স্থান এবং পারস্য উপসাগরে মার্কিন সামরিক স্থাপনায় লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানি হামলার অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিলো বাহরাইনে মার্কিন বাহিনীর একটি ঘাঁটি এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটির একটি মার্কিন হেলিকপ্টার ইউনিট। হামলায় একটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে বিবৃতি দিয়ে আইআরজিসি আরো জানিয়েছে, এমন হামলা তারা চালাতে থাকবে।
এমএ//