ধর্ম

অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের ইস্যুতে নিজের অবস্থান জানালেন আজহারী

ইহুদিদের ওপর হত্যাযজ্ঞ চালানো জার্মানির সাবেক প্রেসিডেন্ট ও নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের প্রশংসা করার কারণে অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের অভিযোগটি সঠিক নয়। এমন দাবি করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। 

তার দাবি, অস্ট্রেলিয়া সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য, কারণ এখনো পর্যন্ত তিনি সেখানে কোনো বক্তব্যই দেননি।   

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিলের অভিযোগ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারী বলেছেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে তিনি অস্ট্রেলিয়াতে আছেন। 

তিনি সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা বিষয়টি সহজেই যাচাই করতে পারেন। 

তার বক্তব্য নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তাকে বিচ্ছিন্ন ও কয়েক বছর আগের যুক্তরাজ্য সফর নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিকর পরিস্থিতির সঙ্গে তিনি তুলনা করেছেন। আজহারী বলেছেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়। তার ক্ষেত্রেও তেমন কিছু হয়েছে। কিছু স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরোনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। কয়েক বছর আগেও এই ভিডিওর সূত্র নিয়ে যুক্তরাজ্যে বাধা সৃষ্টি করা হয়েছিল।

তিনি নিজেকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষের দাবি করেন। 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আজহারী #মিজানুর রহমান আজহারী