আন্তর্জাতিক

ইরান ও ইসরায়েলের পারমাণবিক সংঘাত ‘অনিবার্য’: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যের  যুদ্ধ নিয়ে বিশ্ববাসীকে চরম সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বিবৃতি দিয়ে  জানিয়েছেন, ইরান ও ইসরায়েলের পারমাণবিক সংঘাত এখন ‘অনিবার্য’ হয়ে পড়েছে। এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপকে দায়ী করেছেন।

মেদভেদেভ বলেছেন, ওয়াশিংটন প্রশাসন মধ্যপ্রাচ্যে পারমাণবিক হুমকি নির্মূলের দাবি করছে। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। সাম্প্রতিক ঘটনাবলি ঝুঁকি কমানোর পরিবর্তে উল্টো বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

রুশ এই শীর্ষ নেতা মনে করেন, চলমান সামরিক অভিযানে কোনো স্থায়ী সমাধান হচ্ছেনা। বরং সংশ্লিষ্ট পক্ষগুলোকে ভয়াবহ উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত নেতিবাচক। ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হঠকারী পদক্ষেপ এই সংঘাতকে একটি অনিবার্য পরিণতির দিকে নিয়ে গেছে।’ বর্তমান প্রক্রিয়াটি অঞ্চলের শক্তির ভারসাম্যকে অত্যন্ত ভঙ্গুর করে দিয়েছে। এর চূড়ান্ত ফলাফল হতে পারে একটি পারমাণবিক বিপর্যয়।

মেদভেদ মনে করেন, ওয়াশিংটন ও তেল আবিব এই অভিযানকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে একটি ‘প্রতিরোধমূলক পদক্ষেপ’ হিসেবে দাবি করলেও নেপথ্যে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেহরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়টি এখন আর গোপন কোনো এজেন্ডা নয়। এটি পরিস্থিতি আরও জটিল করেছে। 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও বেসামরিক লোকজনের প্রাণহানি হয়েছে। সেই থেকেই মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা করেছে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #রাশিয়া #দিমিত্রি মেদভেদেভ #ইরান