দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব আমিনুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন— জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লুৎফুন নাহার (চুয়াডাঙ্গা), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের হরে জান্নাত (খুলনা), অর্থ বিভাগের মর্জিনা আক্তার (মাদারীপুর), সরকারি প্রিন্টিং প্রেসের আবু সাঈদ (ব্রাহ্মণবাড়িয়া), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আহমেদ জিয়াউর রহমান (চাঁদপুর), মন্ত্রিপরিষদ বিভাগের জি.এম. সরফরাজ (হবিগঞ্জ), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ইসরাত জাহান কেয়া (নরসিংদী), সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শিল্পী রানী রায় (মেহেরপুর), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাশেদুল হক প্রধান (লালমনিরহাট) এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সানিউল ফেরদৌস (বান্দরবান)।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এসি//