নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) দুপুরে নওপাড়া ইউনিয়নের সুতীসাইঢুলী নদীর কোনাপাড়া ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, উদ্ধার হওয়া নবজাতকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএ//