দুর্ঘটনা

ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে পুলিশ ধারণা করেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ মার্চ) রাত আটটার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজন শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #টাঙ্গাইল