দুর্ঘটনা

সিএনজি ও ট্রাকের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সিএনজির যাত্রী আবুল হোসেনের মেয়ে আঁখি (৩০) ও জসিমের ছেলে জাকারিয়া (১২) ও সিএনজিচালক জুয়েল (৪০)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নান্দেশ্বরী এলাকার সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইলিয়াস।

পুলিশ জানায়, দুপুরে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় কালামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি সাটুরিয়ায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেএতে সিএনজি চালকসহ চারজন আহত হন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. ইলিয়াস বলেন,  ঘটনার পর ঘাতক ট্রাকের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে নিহতদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিএনজি #ধামরাই