দেশজুড়ে

খাল খনন কার্যক্রম শুরু করলেন নেত্রকোনা ২ আসনের এমপি

নেত্রকোনা প্রতিনিধি

বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১দফার অন্যতম খাল খনন বাস্তবায়নে নেত্রকোনা-২ (সদর ও বারহাট্টা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আনোয়ারুল হক নিজ এলাকায় এ কর্মসূচি শুরু করেছেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে মাটি কেটে টুকরি মাথায় নিয়ে তিলকখালী খাল খনন কাজের  উদ্বোধন করেন তিনি

ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এ দেশের মানুষ ভালো থাকতে হলে কৃষি পণ্য উৎপাদন ও মৎস্য ভান্ডারের উপযুক্ত ক্ষেত্র থাকতে হবে। বিএনপি গণমানুষের দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য ছিল খনন কাজ। তার সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে প্রথমেই কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের কথা ভেবে পুকুর ও খাল খননের কাজকে গুরুত্ব দিচ্ছেন। এসব খনন কাজ সম্পন্ন হলে কৃষকদের ফসল উৎপাদনের জন্য খরচ অনেক কমে যাবে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান জানান, সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের আওতায় ১ কোটি ৩৬ লাখ ৮০হাজার টাকা ব্যয়ে ৪ হাজার ২০ মিটার দীর্ঘ তিলকখালী খাল খনন করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #নেত্রকোনা