নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক শিশু কর্মচারীকে তার ফার্মেসীর মালিক বলাৎকার করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানতে পেরে এলাকাবাসী অভিযুক্তকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) কে আটক করেন। অভিযুক্ত দুলাল উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জলশুকা গ্রামের মৃত কাশেম মাস্টারের ছেলে।
সোমবার (১৯ অক্টোবর) শিশুটির বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় ধর্ষণ আইনে মামলা দায়ের করেন। বিকেলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় লোকজন ও মামলার এজহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জলশুকা গ্রামের আব্দুল্লাহ আল মামুন দুলালের "মা ফার্মেসি" তে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার রাতে ফার্মেসি বন্ধ করে শিশুটি মালিকের ঘরে যায়। এদিকে ফার্মেসি মালিক দুলালের স্ত্রী ছেলে মেয়ে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। দুলাল শিশুটিকে নিয়ে রাতের খাবার খায়। পরে শিশুটি দুলালের শোবার ঘরের পাশের রুমে ঘুমাতে যায়। এর ফাঁকে দুলাল ওই শিশুটিকে তার শোবার ঘরে ডেকে নিয়ে তার সাথে ঘুমাতে বলেন। এরমধ্যে রাত দশটার দিকে শিশুটিকে দুলাল জোরপূর্বক বলাৎকার করে। দুলাল বাথরুমে গেলে ফাঁকে ঘর থেকে পালিয়ে শিশুটি তাদের বাড়িতে যায়।
হাঁটাচলা অস্বাভাবিক দেখে তার মা জানতে চাইলে বলাৎকারের বিষয়টি শিশুটি তার মাকে জানায়। তারা আশেপাশে মানুষকে জানালে এলাকাবাসী দুলালকে ঘরে আটকে রেখে শ্যামগঞ্জ পুলিশ ফাড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে দুলালকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর রাতেই শিশুটির বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় ধর্ষণ আইনে মামলা দায়ের করেন।
ওসি আব্দুল আল মামুন জানান, ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আব্দুল্লাহ আল মামুন দুলালকে দুপুরে নেত্রকোনা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ ঘটনা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আই/এ