জাতীয়

নির্বাচন প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানের হয়েছে: ইইউ পর্যবেক্ষক প্রধান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্যতার সঙ্গে সম্পন্ন হয়েছে বলে মূল্যায়ন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন। একই সঙ্গে নির্বাচনকে প্রতিযোগিতামূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বলেও উল্লেখ করেছেন মিশন প্রধান ইভার্স ইজাবস। তবে নারী প্রতিনিধিত্বের হার আশানুরূপ না হওয়ায় হতাশা প্রকাশ করেছে সংস্থাটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে নির্বাচন মূল্যায়নসংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধান।

ইভার্স ইজাবস বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যতার সঙ্গে পরিচালনা করা সম্ভব হয়েছে। নির্বাচন ছিল প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে এবং আস্থার পরিবেশ বজায় রেখে দায়িত্ব পালন করতে পেরেছে।

উল্লেখ্য, এবারের নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন পর্যবেক্ষক পাঠায়, যার মধ্যে ৯০ জন ছিলেন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক। ২০০৮ সালের পর বাংলাদেশে এটিই ছিল ইইউর পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন #ইইউ #ইউরোপীয় ইউনিয়ন #নির্বাচন