জাতীয়

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

বায়ান্ন প্রতিবেদন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমি-তে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আলী রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইতিমধ্যে তার আগের পেশায় প্রত্যাবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর যেভাবে অঙ্গীকার করেছে, তারা তা অনুসরণ করবে এবং জনগণের দুইটি গুরুত্বপূর্ণ বিষয়কে গুরুত্ব দেবে।

তিনি আরও বলেন, বিশেষ করে বিএনপি দেশের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগে অগ্রণী ভূমিকা রেখেছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার সফল বাস্তবায়ন কঠিন, তবে ঐকমত্য থাকলে তা সম্ভব। এছাড়া তিনি উল্লেখ করেন, ১৮০ দিনের মধ্যে সংসদের উচ্চ কক্ষের বিষয়টি সমাপ্ত করতে হবে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #অধ্যপক মুহাম্মদ ইউনূস #অধ্যাপক আলী রীয়াজ