জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‘পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন, দেশে আসবেন না।’
রোববার (২৯ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, ‘পলাতক আওয়ামী লীগাররা নন পলাতম আওয়ামী লীগারদের জন্য বিপদ তৈরি করছেন। ফেসবুকে তারা শোরগোল করছেন, আগুন দিচ্ছেন, লাইভ করছেন—তাতে অনেকের কাছে মনে হচ্ছে অনেক কিছু হচ্ছে, আসলে দেশে কিছুই হচ্ছে না।’
অবরোধসহ আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করবে বলেও জানান তিনি।
শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘মোটেও না।’
এসি//