রাজধানী

পুরান ঢাকায় প্লাস্টিকের গোডাউনে আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে থাকা প্লাস্টিক গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৫টা ২৮ মিনিটে ছোট কাটরা এলাকায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেখানকার একটি ৬তলা ভবনের চতুর্থ তলায় এ আগুনের ঘটনা ঘটেছে। ৫টা ৪৬ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় । বর্তমানে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ধোয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আগুন #পুরান ঢাকা