জাতীয়

পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি, ৭ জেলায় নতুন এসপি

পুলিশের ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। তাদের মধ্যে সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম। লালমনিরহাটের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে ডিএমপির উপকমিশনার মো. তৌহিদুল আরিফকে।

এছাড়া খুলনার পুলিশ সুপার হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। ফেনীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিম উদ্দীন। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হয়েছেন এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

অন্যদিকে, সুনামগঞ্জের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজ ঢাকার পুলিশ সুপার, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এবং ৬ এপিবিএনের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ কামরুল ইসলামকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার এবং এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #বদলি #পুলিশ বদলি #এসপি