জাতীয়

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর কেন্দ্র

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে এই কার্যক্রম শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও গণমাধ্যমবিষয়ক ফোকাল পয়েন্ট সৈকত আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, এই পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

এর আগে গত ১৭ নভেম্বর ২০২৬ বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। সেই কার্যক্রমের ধারাবাহিকতায় আজ দ্বিতীয়বারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলো।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় গ্রিড #রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র