আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেই গাজাজুড়ে ড্রোন হামলা, নিহত ২

ছবি: সংগৃহীত ফাইল ছবি

গাজায় যুদ্ধবিরতি চললেও বিভিন্ন এলাকায় ড্রোন হামলা ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এসব হামলায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে। একই সঙ্গে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

রোববার (২২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার একটি অস্থায়ী তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ হামলার পর ওই এলাকায় আশ্রয় নেওয়া মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজাবাসীর দুর্ভোগ কমার প্রত্যাশা তৈরি হলেও বাস্তবে নানা সংকট ও প্রতিকূলতার মধ্যে দিন কাটছে পরিবারগুলোর। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে এমন পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে।

এদিকে সালাহ আল-দিন সড়কে চলাচলকারী মানুষের ওপর ইসরাইলি কোয়াডকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটছে। পাশাপাশি অবশিষ্ট আবাসিক ভবনগুলোর ছাদে বিস্ফোরক ফেলে রাখার অভিযোগ উঠেছে। কিছু বিস্ফোরক তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত না হয়ে পরে বিস্ফোরণের জন্য রেখে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এসব ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

এছাড়া উপকূলীয় এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গড়ে তোলা অস্থায়ী শিবির লক্ষ্য করে ইসরাইলি নৌযান থেকেও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজাজুড়ে হামলা ও সামরিক তৎপরতা অব্যাহত থাকায় ফিলিস্তিনিদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপনের পরিস্থিতি এখনও অনিশ্চিত।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজা ইসরাইল #ফিলিস্তিন