জাতীয়

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপ্রধান শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাকে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। এরপর তিনি শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইতে সই করেন।

এর আগে, রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান।

বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী একযোগে হানাদার পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে আক্রমণ করে। তাই দেশ স্বাধীন হওয়ার পর এই ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে গণমাধ্যমকে জানানো হয়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করবেন।

এমজে/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সশস্ত্র বাহিনী #রাষ্ট্রপতি