রাজনীতি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা শুরু

ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে বিএনপি। শোভাযাত্রায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (০৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে পৌনে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছান তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার পর তার নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এতে যোগ দেন। দুপুরের পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের উপস্থিতি আরও বাড়ে।

এছাড়া দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শোভাযাত্রায় অংশ নেন। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #জাতীয় বিপ্লব ও সংহতি দিবস #বিএনপি #তারেক রহমান #প্রধানমন্ত্রী #শোভাযাত্রা