চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টায় শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এসএমএসে ফল জানার নিয়ম
মুঠোফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন
ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এ জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এমএ//