অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি

রাষ্ট্রায়ত্ত জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনোনয়ন দিয়েছে সরকার।  অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এমডি পদে শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আলাদা চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, নতুন এমডি হিসেবে জনতা ব্যাংকে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহবুব আলম, বেসিক ব্যাংকে জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূরুল হুদা এবং অগ্রণী ব্যাংকে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদকে মনোনয়ন দেয়া হয়েছে।

নতুন মনোনীত এই তিনজনকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পর্ষদকে নির্দেশনা দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এছাড়া গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খানের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছিল। সেই সিদ্ধান্ত প্রত্যাহার হওয়ায় তিনি আরও এক বছর সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #এমডি