প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে পরীক্ষা শুরুর ঠিক আগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর দুটি সড়ক অবরোধ করেন চাকরিপ্রার্থীরা।
পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ, পরীক্ষা শুরুর মাত্র কয়েক মুহূর্ত আগে স্থগিতের সিদ্ধান্ত নেওয়ায় তারা ভোগান্তিতে পড়েছেন।
চাকরিপ্রার্থীরা জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই তা স্থগিত করা হয়। প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে তারা শুনেছেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মো. মাজহারুল হক জানান, নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
এমএ//