গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ২৬৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানা্নো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ৩ জন মারা গেছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জনের মৃত্যু হয়েছে।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২১ হাজার ১৫ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে।
অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আর/আই