মাদরাসায় যাওয়ার পথে ২১ বছরের তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শাহিন মিয়া (৩৬), রুবেল (৪২) ও রেজাউল করিম জয় (২২)।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রাম থেকে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মাদরাসার উদ্দেশে বের হওয়ার প্রায় ১৫ মিনিট পর ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা মারুয়াখালী গ্রামের শাহিন মিয়া ও তার সহযোগীদের সহায়তায় কৌশলে ওই তরুণীকে নিজের বসতঘরে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করা হয়।
ওসি সাজ্জাদ রোমন বলেন, তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আই/এ