আইন-বিচার

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই আন্দোলনে উসকানি, ষড়যন্ত্র ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (২০ সেপ্টেম্বর) ৫০০ পৃষ্ঠার এ রায়ের অনুলিপি প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ 

এদিকে, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আপিল আবেদনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে

ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, ইনুর বিরুদ্ধে আনা ৩, ৬ ও ৭ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই সাজা দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আনা ১, , , ৫ ও ৮ নম্বর অভিযোগ প্রমাণিত না হওয়ায় এসব অভিযোগ থেকে তাকে খালাস দেন ট্রাইব্যুনাল

এর আগে গত ৩০ জুন ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিটিতে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। তবে তিনটি সাজা একই সঙ্গে কার্যকর হওয়ায় ইনুকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে

প্রমাণিত অভিযোগ (৩, ৬ ও ৭ নম্বর): আন্দোলনকারীদের ছবি দেখে তালিকা তৈরির পর আটক ও নির্যাতনের উদ্দেশ্যে কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে নির্দেশ প্রদান, ১৪ দলীয় জোটের সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে সক্রিয় ভূমিকা রাখা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে মানবতাবিরোধী ষড়যন্ত্রে যুক্ত থাকার বিষয়টি আদালতে প্রমাণিত হয়েছে

খালাসপ্রাপ্ত অভিযোগ (১, , , ৫ ও ৮ নম্বর): ১৯ জুলাই গণভবনে শুট অ্যাট সাইট সিদ্ধান্তের সভায় উপস্থিত থাকা, হেলিকপ্টার থেকে বোমা হামলার পরিকল্পনা, ভারতীয় গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং কুষ্টিয়ায় আন্দোলনকারী ৬ জনসহ সারাদেশে হত্যাকাণ্ড ও নিপীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগগুলো পর্যাপ্ত প্রমাণের অভাবে বাতিল করে ইনুকে খালাস দেওয়া হয়

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের এই মামলা ছাড়াও ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায়ও বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক এই তথ্যমন্ত্রী। তৎকালীন সরকারের কোর কমিটির বৈঠকে উপস্থিত থেকে ওই অভিযানের সিদ্ধান্ত গ্রহণে সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #জাসদ #হাসানুল হক ইনু #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২