রাজধানীর মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহণের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোন তথ্য জানা যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে।