রাজধানী

রাজধানীজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণ এবং কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনার পর ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে মোটরসাইকেল চলাচলের ওপর বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান এবং ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে ২০০টির বেশি অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাত থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকটি মামলা হয়েছে, আরও কিছু ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে। কাফরুল থানার ঘটনায় একটি মামলা হয়েছে।

নিয়াজ মেহেদী জানান, রাজধানীর ২০০টির বেশি স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্ট, ফ্লাইওভার এবং প্রবেশপথগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে মোটরসাইকেলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।

অবৈধ মোটরসাইকেল চলাচল বন্ধ করা এবং এসব যানবাহন ব্যবহার করে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়েও পুলিশ সতর্ক রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রমও অব্যাহত রয়েছে। অপরাধীদের তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও নজরদারি চলবে।

শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। স্থানগুলো হলো—মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়। একই দিন কাফরুল থানার সামনে একটি বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে শুক্রবার রাজধানীর ফার্মগেটে তেজগাঁও মসজিদ থেকে নিষিদ্ধ সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আটক ব্যক্তিরা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নিরাপত্তা ব্যবস্থা #আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহি