রাজধানী

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত

রাজধানীর কদমতলী থানার বড়ইতলা এলাকায় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আর এক ছিনতাইকারী নিহত হয়েছেন।  পুলিশ জানিয়েছে,  নিহত ছিনতাইকারীর নাম জনি (৩৫)। 

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জিন্নাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,  শনিবার দিবাগত রাত ৪টার দিকে কদমতলী নামা শ্যামপুর বরইতলা এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এস আই মো. জিন্নাত  বলেন,  রাত ৪টার দিকে  দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে ছুরিকাঘাতে জনি নিহত হন বলে স্থানীয়রা জানিয়েছে।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।  এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ছিনতাইকারী