দেশজুড়ে

সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুতার মিল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় আব্বাস চেয়ারম্যানের সুতার মিলে এ ঘটনা ঘটে। নিহত তানিম (৩০) চট্টগ্রামের পটিয়া থানার খন্দকারবাড়ি এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মিলের ভেতরে একটি আড়ার সঙ্গে রশি দিয়ে তানিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা। পরে বিষয়টি আড়াইহাজার থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ওসি মো. সবজেল হোসেন বলেন, নিহতের মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে। 

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ